• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে দাঁড়াবেন না

নিজস্ব প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির মতো যোগ্যতাসম্পন্ন না হয়ে ওঠা পর্যন্ত ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ‘কোনো সিমপ্যাথি (সহানুভূতি) নিয়ে আমরা নির্বাচনে দাঁড়াইতে চাই না। ইনকিলাব মঞ্চ কোনো দিন সিমপ্যাথির রাজনীতি করবে না। এটার নিশ্চয়তা দিচ্ছি। সোমবার বিকালে রাজধানীর শাহবাগের অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব এ ঘোষণা দেন। 

এর আগে দুপুর সোয়া ২টা থেকে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। গত শুক্রবার থেকে প্রতিদিন শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

আবদুল্লাহ আল জাবের বলেন, অনেকেই ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ যাতে নির্বাচন করে, সেই অনুরোধ করছেন। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক চাপ সৃষ্টিকারী সংগঠন। শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে নির্বাচনে অংশ নেননি। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। আমরা কয়েকজন তাঁর পক্ষে দাঁড়িয়েছিলাম। শহীদ ওসমান হাদির ইনকলাব মঞ্চ কোনো দিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না। কোনো দিন ক্ষমতার মুখাপেক্ষী হবে না।

তিনি বলেন, ওসমান হাদি রাজনীতি করতে আসেননি। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে, সেটা বিনির্মাণ করতে এসেছিলেন। আগামী দিনেও বাংলাদেশের রাজনীতি কেমন হবে, তার রূপরেখা ঠিক করে দেবে ইনকিলাব মঞ্চ।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে। কিন্তু জনগণ আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। আপনারা যদি বিচারের জন্য সোচ্চার না হন, আগামী নির্বাচনে জনগণ আপনাদের সোচ্চার করে দেবে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করতে চায়, তারা সফল হবে না। জনগণ আবেগ দিয়ে নয়, আগের হিসাব ও বর্তমান হিসাব মিলিয়েই ভোট দেবে।

শাহবাগে অবস্থান কর্মসূচি নিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলার অপপ্রচার করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, শাহবাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা হলেও এর বিকল্প পথ রয়েছে। এখানে আসা মানুষগুলো কি ভাড়া করে আনা? এই শীতের মধ্যে তারা কি টাকার জন্য বসে আছেন? খুনিদের বিচারের দাবিতে তারা এখানে অবস্থান করছেন। সুতরাং যতই অপপ্রচার চালান, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এখান থেকে কেউ যাবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক