• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নেত্রকোণা-৫

বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদারের মনোনয়নপত্র দাখিল

নেত্রকোণা প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পি.এম.
বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদারের মনোনয়নপত্র দাখিল। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে তিনি বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে সঙ্গে নিয়ে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন।

আলহাজ্ব আবু তাহের তালুকদার নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি এই আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর মনোনীত প্রার্থী।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। জনগণের ভোট ও সমর্থন নিয়ে এই আসনে বিজয় অর্জনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু