• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পি.এম.
উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও গুলি।ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজবাড়ী।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়ার মৃত ইউনুস সরদারের ছেলে মো. ইমরান সরদার (২৮), আ. রাজ্জাক শেখের ছেলে মো. সিয়াম শেখ (২১), উত্তর ভবানীপুরের খোকন শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) এবং মেছোঘাটা এলাকার মো. আমির শেখের ছেলে মো. ফিরোজ শেখ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ইমরান সরদারের পকেট থেকে ৭.৬৫ মি.মি. বোরের একটি বিদেশি পিস্তল (গায়ে ‘Made in USA’ লেখা), সিয়াম শেখের পকেট থেকে একই বোরের আরেকটি বিদেশি পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, নগদ ২০ হাজার টাকা এবং একটি কালো রঙের টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ডিবির ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সিয়াম শেখের বিরুদ্ধে মারামারির একটি মামলা, জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ ৯টি মামলা এবং ফিরোজ শেখের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
মধুপুরে কলা বাগান ধ্বংস, দেয়ালচাপায় আহত ২ শিশু
মধুপুরে কলা বাগান ধ্বংস, দেয়ালচাপায় আহত ২ শিশু