• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

নীলফামারী- ১

মনোনয়নপত্র জমা দিলেন জেবেল রহমান গানি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। ছবি-ভিওডি বাংলা

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) দলমত নির্বিশেষে সকলে আমার আত্মার আত্মীয়। এখানে প্রতিযোগিতার রাজনীতি চলবে, প্রতিহিংসার রাজনীতি চলবে না। প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা কারোরই উচিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। 

সোমবার (২৯ ডিসেম্বর) নীলফামারী-১ আসনে দলীয় মনোনয়ন জমাদান শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

জেবেল রহমান বলেন, ভোটে আমরা সাধারণ মানুষের সহযোগিতা চাই। গাভী প্রতীকে সমর্থন চাই, ভোট চাই। চাই সবার জন্য নির্বাচনের সমান সুযোগ। আমি নির্বাচিত হলে ডোমার -ডিমলা দেশের মানুষের সময় বদলের সংগ্রাম এগিয়ে নিয়ে যাব। আমি ও আমরা সকলের জন্য নিরাপদ, ভয় মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রাম গড়ার সংগ্রামে অবিচল।

ন্যাপ চেয়াম্যান বলেন, ভোটে ও আন্দোলনে আমরা সাধারণ মানুষের সহয়তা চাই। এজন্য আমি গাভী মার্কার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি আসন্ন নির্বাচনে ডোমার -ডিমলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিবে। আমিও জনগণ দায়িত্ব দিলে বিশ্বস্ততার সাথে তা পালন করতে সচেষ্ট থাকব। 

এ সময় উপস্থিত ছিলেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, নীলফামারী জেলা সদস্য ওয়াহিদুর রহমান, ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু, আবদুর রহমান, মোফাক্কারুল ইসলাম পেলাব, দুলাল ইসলাম, ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায়, ফিরোজ পারভেজ উজ্জ্বল প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক