• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মাদারীপুর

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে জখম

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পি.এম.
শেয়ার করুন 0
আহত কাঠ ব্যবসায়ী জুয়েল খান। ছবি: ভিওডি বাংলা
আহত কাঠ ব্যবসায়ী জুয়েল খান। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে চাঁদা না পেয়ে জুয়েল খান (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরঠ্যাঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত জুয়েল খান উপজেলার কাজীকান্দি এলাকার কাশেম খানের ছেলে। তিনি চরঠ্যাঙ্গামারা এলাকায় দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে জুয়েল তার দোকানে অবস্থানকালে ওই এলাকার বাবুল বেপারীর নেতৃত্বে একদল যুবক তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। জুয়েল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে বাবুল ও তার লোকজন তাকে জোরপূর্বক দোকান থেকে বের করে পাশের গরুর হাটে নিয়ে যান। সেখানে তাকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করা হয়। অভিযোগ উঠেছে, মারধরের সময় জুয়েলকে জিম্মি করে বিভিন্ন কথোপকথন মোবাইলে ভিডিও রেকর্ড করা হয়। পরে জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল খান বলেন, বাবুল ও তার দলবল দোকানে এসেই চাঁদা দাবি করে। টাকা দিতে না পারায় তারা আমাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে পিটিয়ে জখম করে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

একই এলাকার রনি সরদার নামে আরেক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বাবুল ও তার ভাই মামুন বেপারী দীর্ঘদিন ধরে আমার কাছেও চাঁদা চেয়ে আসছিল। আমাকে না পেয়ে তারা পাশের দোকানদারের ওপর হামলা চালিয়েছে। আমরা এই চাঁদাবাজ চক্রের বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে বাবুল বেপারী মুঠোফোনে বলেন, আমি বর্তমানে এলাকায় নেই। আমার ছোট ভাই মামুনও ঢাকায় বোনের বাসায় আছে। আমাদের নামে উদ্দেশ্যমূলকভাবে বানোয়াট ও ভিত্তিহীন কথা বলা হচ্ছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-ভিওডি বাংলা
পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার