• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুরআন-সুন্নাহভিত্তিক আইন বাস্তবায়নের অঙ্গীকারবদ্ধ বিএনপি: ফখরুল

সালান্দর (ঠাকুরগাঁও) প্রতিনিধি    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন-ছবি-ভিওডি বাংলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশজুড়ে কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না। তিনি বলেন, “দেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আমরা আইন প্রণয়নে কোরআন-সুন্নাহর প্রতি অঙ্গীকারবদ্ধ।”

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল আরও বলেন, “দেশ ক্রান্তিকাল পার করছে। কিছু লোক পেছন থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আমাদের বিভেদের শিকার হতে হবে না। নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে; তা রোধে সকলকে সচেতন থাকতে হবে।”

তিনি নিজের রাজনৈতিক অবস্থান উল্লেখ করে বলেন, “এটি আমার শেষ নির্বাচন। আমাকে সহযোগিতা করবেন। ৬ বছর কারাগারে থাকার পর মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি বর্তমানে অসুস্থ; তার জন্য দোয়া করবেন।”

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়