• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

কুড়িগ্রাম

বিজিবি'র অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পি.এম.
বিজিবি'র অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে গত ৩ দিনে সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকার মূল্যের ভারতীয় মদ গরু  ভারতীয় শাড়ী ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎বিজিবি জানায়,গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিকল্পিত ও ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট ৩৮,৩১,৭১৮/- (আটত্রিশ লক্ষ একত্রিশ হাজার সাতশত আঠারো) টাকা মূল্যের ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

‎এছাড়াও, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর সুস্পষ্ট নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জালনোটসহ সকল প্রকার মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যগণ দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ ‎মোঃ মশিউর রহমান বিপুল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার