• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

থার্টি ফার্স্ট নাইটে আবু ধাবিতে ৫ বিশ্বরেকর্ডের হাতছানি

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এ.এম.
থার্টি ফার্স্ট নাইটে আবু ধাবিতে বিশ্বের বৃহত্তম ড্রোন ও আতশবাজির প্রদর্শনীর প্রস্তুতি-ছবি: সংগৃহীত

চলতি সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আল ওয়াথবা এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ড্রোন ও আতশবাজির প্রদর্শনী, যেখানে একসঙ্গে অন্তত পাঁচটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শেখ জায়েদ উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেবে রেকর্ডসংখ্যক ৬ হাজার ৫০০টি ড্রোন। টানা ২০ মিনিট ধরে ড্রোনগুলো আকাশে নয়টি বিশাল জ্যামিতিক নকশা ও মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করবে। ডিজিটাল কাউন্টডাউনের সঙ্গে সমন্বিত এই প্রদর্শনী দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে।

ড্রোনের পাশাপাশি থাকবে দীর্ঘতম আতশবাজির প্রদর্শনী। টানা ৬২ মিনিট ধরে পাঁচ ধাপে চলবে এই আতশবাজির উৎসব, যা আধুনিক প্রযুক্তি ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে আল ওয়াথবার আকাশকে রঙ ও শব্দে রাঙিয়ে তুলবে। মধ্যরাতে নতুন বছর শুরু হওয়ার মুহূর্তে এই আয়োজন চূড়ান্ত রূপ নেবে।

শুধু আকাশেই নয়, মাটিতেও থাকবে বিনোদনের বিশাল সমাহার। আমিরাতি ঐতিহ্যবাহী ‘আল আয়ালা’, ‘আল রাজফা’ ও ‘আল নাদুবা’ নাচের পাশাপাশি থাকবে আন্তর্জাতিক শিল্পীদের গান, নাচ ও কার্নিভাল প্যারেড। শিশুদের জন্য থাকবে ‘ওয়ান্ডারল্যান্ড’ বিনোদন নগরী ও বিশেষ থিয়েটার।

বিশাল জনসমাগম সামলাতে প্রবেশ ও বাহিরপথ সম্প্রসারণ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দল মোতায়েন থাকবে। ধারণক্ষমতা পূর্ণ হলে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে দর্শনার্থীদের আগেভাগে টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় এই জাঁকজমকপূর্ণ উৎসবটি পরিচালিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!