• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

রিজওয়ানা হাসান

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এ.এম.
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে দেওয়া হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।

রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকার শহীদ হাদির হত্যাকারী এবং এর পেছনে যারা জড়িত সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে কাজ করছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে এই কাজটি করছি। তাই এমন কিছু প্রকাশ করা যাবে না, যা অপরাধীদের শক্তিশালী করে।”

তিনি আরও বলেন, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নির্ভুল ও নিখুঁত চার্জশিট দাখিল করা হবে, যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায়। “আমরা থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে,”- আশ্বাস দেন তিনি।

রিজওয়ানা হাসান জানান, প্রয়োজনে পলাতক আসামিদের বিরুদ্ধেও ‘ইন অ্যাবসেন্সিয়া’ বিচার করা সম্ভব। তিনি বলেন, হত্যাকারীরা বিদেশে পালিয়ে গেলে তাদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং ভারত সরকার এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে কিছু তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে আগামীকাল সকাল সোয়া ১১টায় ডিবি পুলিশের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, হাদির হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি পালন শেষে রাতে ইনকিলাব মঞ্চ আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক