• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

আহত ৩২

পূর্ব মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পি.এম.
পূর্ব মেক্সিকোতে বাস দুর্ঘটনা। সংগৃহীত ছবি

পূর্ব মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। দেশটির জোন্টেকোমাটলান শহরে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, বাসটি মেক্সিকো সিটি থেকে ভেরাক্রুজের চিকোন্টেপেক গ্রামে যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয় যানটি।

জোন্টেকোমাটলান মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, “এখন পর্যন্ত ৯ জন প্রাপ্তবয়স্ক এবং এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।” পাশাপাশি আহত ৩২ জনের নাম ও যেসব হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন, তার তালিকাও প্রকাশ করা হয়েছে।

মেক্সিকোতে বাস ও ট্রাক সংশ্লিষ্ট মারাত্মক সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ ঘটনা। দেশটিতে অতিরিক্ত গতিবেগ ও যান্ত্রিক ত্রুটিকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে, গত বছরের নভেম্বরের শেষ দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে একই ধরনের এক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক