• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চাঁদপুরে মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষে নিহত ৪

চাঁদপুর প্রতিনিধি    ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা বাবু লাল বৈদ্য জানিয়েছেন, দুর্ঘটনার সময় ‘এমভি জাকির সম্রাট-৩’ এবং ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চ দুটি সংঘর্ষে জড়ায়।

নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতরা হলেন- ভোলা জেলার লালমোহন থানার সিরাজুল ব্যাপারীর ছেলে ৩৮ বছর বয়সী আব্দুল গণি, একই এলাকার মো. কালুর ছেলে ৪৫ বছর বয়সী মো. সাজু, মিলন মিয়ার স্ত্রী ও মোক্তার হোসেনের মেয়ে ৩৫ বছর বয়সী রিনা এবং চরফ্যাশন থানার আমির হোসেনের ছেলে ৬০ বছর বয়সী মো. হানিফ।

আহতদের মধ্যে একজন ঢাকার মিটফোর্ড হাসপাতালে, আরেকজন পঙ্গু হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর একটি লঞ্চ ঢাকা অভিমুখে চলে যায়। গুরুতর আহত দু’জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজন ঢাকা নেওয়ার পথে মোহনপুরে মারা যান।

নিহতদের লাশ ও দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ দুটি বর্তমানে ঢাকার সদরঘাটে রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার