{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত শিলিগুড়ির

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের অভিযোগ তুলে ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনটি জানিয়েছে, এখন থেকে শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরাও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ জানান, ২০২৪ সালের ডিসেম্বর থেকেই তারা বাংলাদেশিদের হোটেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সে সময় মানবিক কারণে শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।

তিনি বলেন, “কিন্তু বাংলাদেশে কথিত সহিংসতা ও ভারতবিরোধী বক্তব্য বৃদ্ধির কারণে আমরা এখন থেকে কোনো বাংলাদেশিকেই হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, সংগঠনের অধীনে শিলিগুড়িতে থাকা ১৮০টি হোটেল এ সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবে। পাশাপাশি সংগঠনের বাইরে থাকা আরও প্রায় ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে শিলিগুড়ি সফর করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন এ সিদ্ধান্তে তাদের ভ্রমণ ও চিকিৎসা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঙ্গোতে ভয়াবহ মিলিশিয়া হামলা, নিহত ৬৯
কঙ্গোতে ভয়াবহ মিলিশিয়া হামলা, নিহত ৬৯
বিজয় থালাপতিকে প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন
বিজয় থালাপতিকে প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় থালাপতি
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় থালাপতি