• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পাংশায়

গণপিটুনিতে সন্ত্রাসী সম্রাট নিহত, সহযোগী আটক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পি.এম.
গণপিটুনিতে নিহত সন্ত্রাসী সম্রাট। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর এলাকায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট (৪০) নিহত হয়েছেন। এ সময় তার এক সহযোগীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে স্থানীয় লোকজন সম্রাটকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সম্রাট কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মন্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন।

ঘটনার রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে কলিমহরের একটি বাড়িতে চাঁদার টাকা আদায় করতে যান। বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে সম্রাটকে গণপিটুনি দেয়। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ সেলিম নামের এক সহযোগী আটক হন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সম্রাটের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তার সহযোগী বসাকুষ্টিয়া এলাকার সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার