• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পি.এম.
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৭ ডিসেম্বর তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত ২১ ডিসেম্বর নির্বাচনে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ২৩ ডিসেম্বর শৈলকূপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জুলাই-আগস্ট ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

পেশাগত কাজের পাশাপাশি তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি