• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ইসলামী ছাত্র আন্দোলন

রাজাপুরে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ঝালকাঠি প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পি.এম.
রাজাপুরে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির অকাল শাহাদাতে তাঁর রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির রাজাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হাবশীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মাওলানা কারী ইব্রাহিম আল হাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা মাস্টার মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা বাইজিদ হক ফরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন কবির সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ নম্বর গালুয়া ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ফেরদৌস ও সেক্রেটারি মাওলানা আ. সালাম।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার