• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পি.এম.
বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ। সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় এ আদেশ যারি করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক চিঠিতে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড়িয়ে ছবি ধারণ করে। এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।’,

‘বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণকে ড্রোন উড্ডয়ন না করার জন্য অনুরোধ করা হয়েছে।’

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক