• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এ.এম.
পুরান ঢাকার আরমানিটোলা-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে আরমানিটোলার ‘হাজী টাওয়ার’ নামক ১৪ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজারের ৫টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট দ্রুত পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পরবর্তী সময়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।  

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ