• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, গণতন্ত্রের প্রত্যাবর্তন: মোঃ আবদুস সবুর

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কারানির্যাতিত ছাত্রদল নেতা আবদুস সবুর বলেন, ২৫ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগঘন দিন। দীর্ঘ প্রতীক্ষা, ত্যাগ ও সংগ্রামের পর দেশের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক, গণতন্ত্রের কণ্ঠস্বর, আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করবেন। এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রতি নতুন করে আশার আলো।

বহু বছর প্রবাসে থেকেও তিনি কখনো দেশ ও জনগণকে ভুলে যাননি। হাজারো প্রতিকূলতার মাঝেও তারেক রহমান আপসহীনভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে কথা বলে গেছেন। দীর্ঘ সময়ে স্বৈরাচারী সরকারের শাসনামলকে স্মরণ করলে আমাদের মনে পড়ে, এই পথ সহজ ছিল না। ছিল ষড়যন্ত্র, ছিল নির্যাতন, ছিল কণ্ঠরোধের চেষ্টা। কিন্তু সত্যকে দমন করা যায় না, জনগণের শক্তিকে রুদ্ধ করা যায় না বলে মন্তব্য করেন তিনি।

আব্দুস সবুর আরও বলেন, "তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে, ন্যায়ের পথে যারা থাকে, ইতিহাস শেষ পর্যন্ত তাদের পক্ষেই দাঁড়ায়। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, ঐক্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পথে। তরুণ সমাজ নতুন স্বপ্ন দেখবে, কৃষক-শ্রমিক ন্যায্য অধিকার পাবে, আর বাংলাদেশ ফিরে পাবে তার হারানো মর্যাদা। আসুন, এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সবাই বিভেদ ভুলে দেশ গঠনের শপথ নেই। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হই।

ভিওডি বাংলা/ জয়নাল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার