• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কিশোরগঞ্জ-৩

জাতীয় পার্টির সাবেক মহাসচিব চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পি.এম.
জাতীয় পার্টির সাবেক মহাসচিব চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ছবি: ভিওডি বাংলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির বর্তমান একাংশে নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে তার পক্ষে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ভাতিজা এ কে এস জামান সম্রাট।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এরই অংশ হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়। সে সময় তার নির্বাচনী এলাকা করিমগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিলও অনুষ্ঠিত হয়। এরপর থেকে তিনি করিমগঞ্জ–তাড়াইল এলাকায় আর আসেননি।

কিশোরগঞ্জ-৩ আসন থেকে মুজিবুল হক চুন্নু ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন মেয়াদে মন্ত্রী এবং সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার