• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি    ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পি.এম.
জহুরুল মোল্লা-ছবি-ভিওডি বাংলা

পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা (৬৫) হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লা (৫২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে র‌্যাব ১২-এর কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

গতরাতে র‌্যাবের পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রঘুনাথপুর এলাকা থেকে জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

জহুরুল মোল্লা ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুরের দক্ষিণপাড়ার মোল্লাপাড়ার মৃত ইসলাম মোল্লার ছেলে।

নিহত বিএনপির নেতা বিরু মোল্লা একই এলাকার মৃত আবুল মোল্লার ছেলে এবং জহুরুলের চাচাতো ভাই।

গত ১৭ ডিসেম্বর পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুরের দক্ষিণপাড়ার মোল্লাপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন বিরু মোল্লা। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার