• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পরিযায়ী পাখির কলতানে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রতিনিধি    ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
পরিযায়ী পাখির কলতানে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: ভিওডি বাংলা

শীতের ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আকাশে যখন কুয়াশা নেমে আসে, ঠিক তখনই দূরদেশের পরিযায়ী পাখিদের ডানার শব্দে ঘুম ভাঙে পুরো ক্যাম্পাসের। হিমেল বাতাসের সঙ্গে ভেসে আসে অচেনা ভাষার কলতান।

সাইবেরিয়া, রাশিয়া, ফিনল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার নীল আকাশ পেরিয়ে আসা অতিথি পাখিদের আগমন যেন উৎসবমুখর করে তোলে পুরো ক্যাম্পাস। প্রকৃতির নিজ হাতে সাজানো এই অনিন্দ্য দৃশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরিণত করে এক বিশাল পাখির অভয়ারণ্যে। যেখানে শীত মানেই রঙ, সুর আর উচ্ছ্বাসে ভরা এক প্রাণবন্ত মেলা।

গাছগাছালিতে মোড়া রাবি সারা বছরই মুখরিত থাকে অগণিত পাখির কলতানে। তবে শীতের সময়টা বছরের অন্য সময়ের চেয়ে একটু আলাদা। এসময় স্থানীয় পাখির পাশাপাশি দেখা মেলে দূরদেশ থেকে হাজার মাইল পাড়ি দিয়ে আসা পরিযায়ী অতিথিদের।

প্রতিবছরের মতো এবারও রাবিতে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। তাদের আগমনধ্বনি মিলছে ক্যাম্পাসের নানা প্রান্তে, যেন প্রকৃতির নিজে হাতে সাজানো এক চঞ্চল, প্রাণবন্ত উৎসব। ক্যাম্পাসের জলাশয়গুলোয় আসা অধিকাংশ অতিথি পাখিই হাঁসজাতীয়। এদের মধ্যে ছোট সরালির উপস্থিতিই বেশি। আর বাকিদের মধ্যে রয়েছে বড় সরালি, ল্যাঞ্জা হাঁস, খুঁতে হাঁস, ঝুঁটি হাঁস ইত্যাদি। কয়েক বছর ধরে আসছে পেরেগ্রিন ফ্যালকন নামের আরেক পাখি। তারা প্রায় পাঁচ মাস এ ক্যাম্পাসে থাকে।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া, তাপসী রাবেয়া, রহমতুন্নেছা ও রোকেয়া হলের পেছনের পুকুর, শামসুজ্জোহা হলের পাশের জলাশয়সহ বিভিন্ন স্থানে বসেছে পরিযায়ী পাখির মেলা। দিনভর তারা উড়ে বেড়াচ্ছে খোলা আকাশে, কখনো জলাধারে নেমে করছে জলকেলি। তাদের এ উদযাপন উপভোগ করতে প্রতিদিনই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভিড় জমাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা।

পাখি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ্ রেজা বলেন, নভেম্বরের শেষ দিকে পাখিগুলো এখানে আসে। আগের বছরের চেয়ে এবার পাখির সংখ্যা বেশি। তবে তার অভিযোগ, অনেকেই ঢিল ছুঁড়ে উড়ন্ত পাখির ছবি তুলছে। এতে পাখিরা বিরক্ত হচ্ছে। পাখিদের অভয়ারণ্য না দিতে পারলে তারা আর আসবে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসে পাখি হত্যা নিষিদ্ধ। তাদের কোনো ধরনের ভয়-ভীতি দেখানো হয় না। পরিযায়ী পাখির অবাধ বিচরণে যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু