• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মস্কোয় গাড়ি বোমা হামলায় রাশিয়ার জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পি.এম.
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে  গাড়িটি বিধ্বস্ত অবস্থায় পার্কিং এরিয়ায় পড়ে আছে- ছবি সংগৃহীত

মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে রাশিয়ার লেফটেনেন্ট জেনারেল ফানিল সাভারোভ নিহত হয়েছেন। ৫৬ বছর বয়সী সাভারোভ রাশিয়ার ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামলার সময় তার গাড়িতে বোমা ফিট করা ছিল, যার ফলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ইউক্রেন এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি।

সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

৫৬ বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধান ছিলেন। রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাড়িটি বিধ্বস্ত অবস্থায় পার্কিং এরিয়ায় পড়ে রয়েছে।

সাভারোভ ১৯৯০-এর শেষ দিকে ওশেতিয়ান-ইঙ্গুস দ্বন্দ্বে এবং ২০০০ সালের শুরুর দিকে চেচেন যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া ২০১৫-১৬ সালে সিরিয়ার অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জেনারেলের মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার পর থেকে দেশটির একাধিক জেনারেলকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে।

সূত্র: বিবিসি 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!