• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ এ.এম.
সুদানের দক্ষিণ দারফুরের মালহা বাজারে ড্রোন হামলার পর আগুনে পুড়ে যায় দোকানপাট -ছবি: সংগৃহীত

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে এই হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় মানবাধিকার সংগঠন নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহা শহরের আল-হারা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। ড্রোন হামলার পর বাজারের বহু দোকানে আগুন ধরে যায় এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, সুদানের বিভিন্ন অঞ্চলে সরকারি সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষ দিন দিন তীব্র হচ্ছে। চলমান এই সংঘাতের মধ্যেই বেসামরিক এলাকায় ড্রোন হামলার ঘটনাটি উদ্বেগ বাড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। এ পর্যন্ত এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলমান সংঘাতের ফলে দেশটিতে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতিও সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক