• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মব জাস্টিস রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বাধা : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি

আমরা মব জাস্টিস অ্যালাউ করবো না। মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক কিছু বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

খালিদ হোসেন বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং বিভিন্ন প্রতিষ্ঠান মব সৃষ্টি করে হামলা-ভাংচুর করে জ্বালিয়ে দেওয়া অত্যন্ত গর্হিত কাজ, যা সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে সব স্থাপনায় একযোগে সরকারের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন কাজ বলেও উল্লেখ করেন তিনি। 

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় খালিদ হোসেন বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। জড়িত মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় জড়িত ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় । এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে একই রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী