• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পি.এম.
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবন-ফাইল ছবি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ভারতীয় নাগরিক হাইকমিশনের প্রধান ফটকের সামনে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তিরা বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’-এ ধরনের উসকানিমূলক বক্তব্য দেন।

তিনি আরও জানান, কিছুক্ষণ চিৎকার করার পর তারা মূল গেটের সামনে অবস্থান করে আবারও স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এ সময় কোনো শারীরিক হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। কোনো ধরনের বস্তু নিক্ষেপও করা হয়নি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না-এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, হিন্দি ও বাংলা মিশিয়ে তারা এমন কথাবার্তা বলছিলেন, যা হুমকির ইঙ্গিত বহন করে। তবে তা কেবল মৌখিক ছিল, বাস্তবে কোনো সহিংসতা ঘটেনি।

ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা চিৎকার করে চলে গেছেন এবং পরবর্তীতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল