• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন
প্রতীক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন
প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক
জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩
আসন: ২৯৯
ঘোষিত আসন:

মনোনয়ন না পেলেও নির্বাচন করার ঘোষণা রুমিন ফারহানার

   ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পি.এম.
নির্বাচন করার ঘোষণা রুমিন ফারহানার। সংগৃহীত ছবি

দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

রুমিন ফারহানা বলেন, “আমি যা বলি, তাই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক না কেন, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করবো।”

তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে যখন প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ এখনও জানে না তাদের প্রার্থী কে—এটি অত্যন্ত দুঃখজনক।

নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছরে আমি কী করেছি, তা জনগণ জানে। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই রাজনীতিতে এসেছি। আপনারা পাশে থাকলে আমরা বাংলাদেশকে জয় করতে পারবো।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। সরকার এবার একটি ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছে, সেই আশাতেই আমরা সামনে এগোচ্ছি।

সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের ভোটে সংসদে গেলে এই দুটি উপজেলার উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এ আসনে রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ
মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ
২৫ বছর পর ভোট দিলেন ফখরুলকন্যা
২৫ বছর পর ভোট দিলেন ফখরুলকন্যা
জীবনের শেষ ভোট দিলেন শতবর্ষী হাসিনা
জীবনের শেষ ভোট দিলেন শতবর্ষী হাসিনা