• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় সংসদে অনুষ্ঠিত হলো শহীদ ওসমান হাদির জানাজা

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পি.এম.
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত-ছবি-ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ সেখানে পৌঁছায়।

সকাল ৯টা ৪০ মিনিটে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। পরে বেলা ১১টা ৪০ মিনিটে ময়নাতদন্ত শেষে ফের হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং সেখানে শেষ গোসল করানো হয়।

আরও পড়ুন: স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

দুপুর দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ সময় সংসদ ভবন ও এর আশপাশে ড্রোন উড়ানোও নিষিদ্ধ করা হয়েছে।

শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তিনি মারা যান।

আজ বাদ জোহর জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ: শরীফুল আলম
ফ্যামিলি কার্ড চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ: শরীফুল আলম
শারজাহ-আবুধাবী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা
শারজাহ-আবুধাবী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা
সরকারি ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন
সরকারি ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন