• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

কুষ্টিয়া প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পি.এম.
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন। ছবি-সংগৃহীত

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে নির্বাচন অফিসের স্টোর রুমে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ছুটির দিন থাকায় আগুন লাগার বিষয়টি জানতে পারেননি উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। তবে ধোঁয়া আচ্ছন্ন হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। 

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, নির্বাচন অফিসের নাইট গার্ডসহ স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও কিছু নথিপত্র আগুনে পুড়ে গেছে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ বলেন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমের পেছনের জানালার পাশেই অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করেছে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু