• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহিদ ওসমান হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এ.এম.
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি- ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছাবে। শনিবার (২০ ডিসেম্বর) তার জানাজা অনুষ্ঠিত হবে।

এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় নিয়োজিত ডা. আব্দুল আহাদ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে জানানো হয়, শহীদ হাদির প্রথম জানাজা শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে আন্দোলনের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা।

হাদির মৃত্যুর খবর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, “আমি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।”

হাদির মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শোক জানায়।

এদিকে সরকার আজ দোয়া মাহফিল এবং শনিবার রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুনরুদ্ধার হচ্ছে ঢাবির মুঘল আমলের মুসা খান মসজিদ
পুনরুদ্ধার হচ্ছে ঢাবির মুঘল আমলের মুসা খান মসজিদ
টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী
টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী
রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল