• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

ওসমান হাদির মরদেহ দেশে আসছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে আসবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আব্দুল আহাদ বলেন, ‘শরীফ ওসমান হাদির মরদেহ আগামীকাল সকালে ঢাকায় আনা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে জানাজার সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, অর্থাৎ শুক্রবার রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাদির ওপর গুলি চালানো ব্যক্তি হিসেবে ফয়সাল করিম মাসুদকে চিহ্নিত করেছে। তাঁর সহযোগী হিসেবে মোটরসাইকেল চালক আলমগীর শেখের তথ্যও পাওয়া গেছে। তাঁরা বর্তমানে পলাতক। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র ধারণা করছে, তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়ে থাকতে পারেন।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভিন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই বড় চ্যালেঞ্জ
লোডশেডিং শঙ্কা বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই বড় চ্যালেঞ্জ
স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি
সংসদে জামায়াত আমির স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি