• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

নিরাপত্তা পরিস্থিতিতে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি-সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ছয়টি মিনি পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিরাপত্তা ইস্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান গতকাল মঙ্গলবার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কে নির্বাচন করবেন, আর কে করবেন না, এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। নিরাপত্তা একটি বড় বিষয় হলেও আজকের অনুষ্ঠানে সবাই নিরাপদেই উপস্থিত আছেন। তিনি (মোহাম্মদ মাসুদুজ্জামান) কেন নির্বাচন করবেন না, সেটি অনুসন্ধান করলে সাংবাদিকেরাই ভালোভাবে বের করতে পারবেন।

ভারতীয় দূতাবাসের ভিসা কার্যক্রম বন্ধ ও বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিষয়টি আপনারা সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনলাম। কয়েক দিন আগেই বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূতকে আমরা তলব করেছিলাম। আপনারা জানেন কূটনৈতিক অঙ্গনে এ ধরনের পারস্পরিক তলব একটি সাধারণ প্রক্রিয়া।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির প্রসঙ্গে টেনে জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। একজন সাহসী জুলাই যোদ্ধা ও দেশের জন্য বড় অবদান রয়েছে তাঁর। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই বড় চ্যালেঞ্জ
লোডশেডিং শঙ্কা বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই বড় চ্যালেঞ্জ
স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি
সংসদে জামায়াত আমির স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি