• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মাদারীপুর

শিবচরে ইসলামি আন্দোলনের গণসংযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পি.এম.
শিবচরে ইসলামি আন্দোলনের গণসংযোগ। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে হ্যান্ডবিল বিতরণ ও জনসম্পৃক্ততা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিবচর পৌরসভা ও পাঁচ্চরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ কার্যক্রম পরিচালিত হয়। বাজারে আগত পথচারী, ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করা হয়। পাশাপাশি দলের রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আকরাম হোসাইন (হাফিঃ)। জণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

মাওলানা আকরাম হোসাইন (হাফিঃ) কর্মসূচি শেষে বলেন, শিবচরের মানুষ আমাদের প্রতি যে আন্তরিকতা ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমাদের নতুন উদ্দীপনা দিয়েছে। দেশের কল্যাণ, জনগণের অধিকার রক্ষা এবং গরিব ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল অঙ্গীকার।"

তিনি আরও উল্লেখ করেন, বৃহত্তর স্বার্থে যদি মুরুব্বীদের নেতৃত্বে ঐক্যবদ্ধ জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সেই সিদ্ধান্ত আমরা সানন্দে মেনে নেব। জোট থেকে যাকে প্রার্থী করা হবে, তাকে বিজয়ী করতে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে,ইনশাআল্লাহ।

নিজের প্রার্থীতা প্রসঙ্গে মাওলানা আকরাম হোসাইন (হাফিঃ) বলেন,দল ও জোটের সিদ্ধান্তে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তবে শিবচরের জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

জণসংযোগ কর্মসূচিতে ইসলামি আন্দোলন  বাংলাদেশ স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ভিওডি বাংলা/ আহসান হাবীব/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার