• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

কারা জিতলেন ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার

স্পোর্টস ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পি.এম.
ফিফার ‘দ্য বেস্ট ২০২৫’ পুরস্কার। সংগৃহীত ছবি

বছরের সেরা ফুটবলার নির্বাচনে এবার একই সিদ্ধান্তে পৌঁছাল ফিফা ও ফ্রান্স ফুটবল। ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার ‘দ্য বেস্ট ২০২৫’ পুরস্কারও জিতে নিলেন প্যারিস সেন্ট–জার্মেই (পিএসজি) তারকা উসমান ডেম্বেলে। ভিনিসিয়ুস জুনিয়রের উত্তরসূরি হিসেবে এই স্বীকৃতি পেয়ে ইতিহাসের প্রথম ফরাসি ফুটবলার হলেন তিনি।

২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হয়েছে ফিফা দ্য বেস্ট পুরস্কার। এই সময়ের মধ্যে পিএসজি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ চারটি শিরোপা জেতে। ক্লাবটির এই সাফল্যের নেপথ্য নায়ক কোচ লুইস এনরিকে জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার।

গোলরক্ষক বিভাগে সেরা হয়েছেন পিএসজিরই ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুমা। এ ছাড়া ফিফা ঘোষিত বর্ষসেরা একাদশেও আধিপত্য ছিল পিএসজির ফুটবলারদের, যা পুরো মৌসুমজুড়ে তাদের দাপটেরই প্রতিফলন।

মেয়েদের বিভাগে ফিফা দ্য বেস্টের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।

ফিফা দ্য বেস্ট ২০২৫: পুরস্কারপ্রাপ্তরা

  • বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি
  • বর্ষসেরা পুরুষ ফুটবলার: উসমান ডেম্বেলে
  • বর্ষসেরা নারী গোলকিপার: হান্না হ্যাম্পটন
  • বর্ষসেরা পুরুষ গোলকিপার: জিয়ানলুইজি দোনারুমা
  • বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিয়েগমান
  • বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে
  • মার্তা অ্যাওয়ার্ড (নারী বর্ষসেরা গোল): লিজবেথ ওভালে
  • পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষ বর্ষসেরা গোল): সান্তিয়াগো মন্তিয়েল
  • ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: জাখো এসসির সমর্থকরা
  • ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ড. হারলাস নিউকিং, এসএসভি জান রেগেনসবার্গ


ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার