• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টও দেম্বেলের

স্পোর্টস ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পি.এম.
ফিফা বর্ষসেরা তথা দ্য বেস্ট পুরস্কারও জিতেছেন উসমান দেম্বেলে। সংগৃহীত ছবি

সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফা থেকে বর্ষসেরা তথা দ্য বেস্ট পুরস্কারও জিতেছেন প্যারিস সেন্ট–জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে। আর মেয়েদের বিভাগে ফিফা দ্য বেস্ট হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।

২৮ বছর বয়সী দেম্বেলে মঙ্গলবার কাতারে অনুষ্ঠিত ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসে বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি পান। ২০২৪–২৫ মৌসুমে পিএসজিকে চারটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ব্যক্তিগত এই পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে—যেমনটা করেছিলেন ব্যালন ডি’অর জয়ের সময়ও।

২০২৩ সালে বার্সেলোনা ও বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে পার্ক দে প্রিন্সে যোগ দেন দেম্বেলে। পিএসজির কোচ লুইস এনরিকের অধীনে গত মৌসুমে তিনি ৫৩ ম্যাচে ৫১টি গোলে সরাসরি অবদান রাখেন। এখানেই থেমে থাকেননি এই ফরাসি তারকা। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে তার গোলসংখ্যা ছিল ৩৫টি।

পিএসজির জন্য দিনটি হয়ে ওঠে আরও স্মরণীয়। কারণ দেম্বেলের পাশাপাশি ফিফার বর্ষসেরা কোচের পুরস্কারও জিতেছেন ক্লাবটির কোচ লুইস এনরিকে।

ফিফা দ্য বেস্টের বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাতারের দোহায়। এতে প্রায় ৮০০ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার