• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

‘খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রয়েছে স্বস্তি ও উৎকণ্ঠা’


প্রকাশ:  ৮ জানুয়ারী ২০২৫, ০৯:১২ পি.এম.
শেয়ার করুন 0
‘খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রয়েছে স্বস্তি ও উৎকণ্ঠা’

জ্যেষ্ঠ প্রতিবেদক

অবশেষে উন্নত চিকিৎসার উদ্দেশে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে বার বার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য আবেদন করা হলেও সেই আবেদনে সাড়া দেয়নি। বরং সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টিকে নিয়ে বিএনপি ও তার দলের নেতাকর্মীরা রাজনীতি করছে বলেও অভিযোগ করা হয়।

খালেদা জিয়ার বিদেশ যাওয়ায় দলের ভেতরে ও বাইরে স্বস্তি যেমন আছে তেমনি উদ্বেগ-উৎকণ্ঠাও কম নয়। তবে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা বলছেন, দলটির শীর্ষ দুই নেতার (খালেদা জিয়া ও তারেক রহমান) অনুপস্থিতিতে ভীত হবার কোনো কারণ নেই। কারণ ষড়যন্ত্র করার মতো কোনো শক্তি এই মুহূর্তে দেশে নেই বলেও মনে করছেন তারা। বরং সমর্থন থাকার পরও অন্তর্বর্তী সরকার যেহেতু সফলতা দেখাতে পারছে না তাই দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির দুই নেতা।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘদিনের। অবশেষে সে অপেক্ষার অবসান হয়েছে। বুধবার লন্ডনে গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রায় সাড়ে সাত বছর পর দেখা পেয়েছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

যদিও একদিকে দলটির শীর্ষ দুই নেতার দেশের বাইরে অবস্থান অন্যদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সংকটকালীন সময়ে কেমন পরিস্থিতি তৈরি হবে তা নিয়ে রাজনীতিসহ প্রায় সব মহলেই চলছে নানা বিচার বিশ্লেষণ। তবে এই মুহুর্তে উদ্বেগের কোনো কারণ দেখছেন না বিএনপির নীতিনির্ধারকরা। 

সার্বিক পরিস্থিতিতে খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে রাজনৈতিক কোনো উদ্বেগের সুযোগ আছে বলে মনে করছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, চিকিৎসা শেষে সুস্থভাবে ফিরে এসে বেগম খালেদা জিয়া বিএনপি ও দেশের নেতৃত্ব দিবেন। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কোনো কিছু নেই। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে জনগণের মধ্যে ফিরে আসুন এটাই আমাদের চাওয়া। দেশবাসীর কাছে আমরা এ দোয়াই চাইছি।

অন্তর্বর্তী সরকার যোগ্যভাবে দেশ পরিচালনা করলে তাতে আপত্তি নেই বিএনপির। যদিও সফলতা না থাকলে তারাই নির্বাচনের বিষয়ে উপলব্ধি করবে বলেও আশা করেন বিএনপির জ্যেষ্ঠ নীতিনির্ধারকরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পরিণত রাজনীতিবিদ। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও চিকিৎসা শেষে (মা-ছেলে) এক সাথে দেশে ফিরবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাদেরকে কেউ ঠেকাতে পারবে না।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন