• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিচালক বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে হলিউডের জনপ্রিয় পরিচালক রব রাইনার স্ত্রীসহ নিহত হয়েছেন। তাদের ছেলেকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার  ও জামিন ছাড়া হেফাজতে রাখা হয়েছে। 

রব ও মিশেলকে রোববার (১৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে তাদের বাড়িতে একাধিক ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করা হয়। 

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী নিক রাইনারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং তাকে কোনো জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে। 

জানা গেছে, রব রাইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল রাইনারকে (৬৮) রোববার (১৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে নিজেদের বাড়িতে একাধিক ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া যায়। এই দম্পতির ২৮ বছর বয়সী মেয়ে রোমি রাইনারই প্রথম তাদের মরদেহ দেখতে পান।

রব রাইনার হলিউডের জনপ্রিয় ছবির পরিচালক হিসেবে পরিচিত, যেমন “হোয়েন হ্যারি মিট সেলি”, “স্ট্যান্ড বাই মি”, এবং “এ ফিউ গুড ম্যান”। তিনি কিংবদন্তি কমেডি অভিনেতা কার্ল রাইনারের ছেলে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ খুলে না দিয়েই যুদ্ধ শেষের ভাবনা ট্রাম্পের
হরমুজ খুলে না দিয়েই যুদ্ধ শেষের ভাবনা ট্রাম্পের
সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প
সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প
ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর
ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর