• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিওডি বাংলার সম্পাদক আবদুস সালাম স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪ চার জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী রাজকীয় আয়োজনে বিদায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ হাম ও উপসর্গে দেশে আরো ১০ শিশুর মৃত্যু

বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

রাজবাড়ী প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পি.এম.
রাজবাড়ীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি। ছবি: ভিওডি বাংলা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর এবং সেক্রেটারি হাসান মাহমুদের নেতৃত্বে শহরের ঐতিহাসিক আজাদী ময়দান থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর এবং রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো. নুরুল ইসলাম, সেক্রেটারি মো. আলিমুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর, জেলা সেক্রেটারি হাসান মাহমুদ, সাবেক জেলা সভাপতি মো. ফেরদৌসুর রহমান প্রমূখ। এ সময় ছাত্রশিবিরের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি।

সাইকেল র‍্যালি শেষে পথসভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা দেশের মানুষের জন্য গৌরবের হলেও এর প্রকৃত চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয়ের মূল শিক্ষা হলো ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মহান বিজয় দিবস নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নেওয়ার প্রেরণা জোগায়।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় ট্রলার ডুবে ২৩ গরুসহ ব্যাপারী নিখোঁজ
পদ্মায় ট্রলার ডুবে ২৩ গরুসহ ব্যাপারী নিখোঁজ
পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ