• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

গাজায় ১ ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৪৫ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পি.এম.
ইসরায়েলের নির্বিচার হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা-ছবি সংগৃহীত

ইসরায়েলের নির্বিচার হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। শুধুমাত্র একটি ভবনের ধ্বংসস্তূপ থেকেই ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) এসব মরদেহের দেহাবশেষ উদ্ধার করা হয়।

দুই বছরের বেশি সময় ধরে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। টানা বোমাবর্ষণে উপত্যকার অসংখ্য আবাসিক ভবন ধসে পড়ে। ইসরায়েলি সেনারা বিভিন্ন এলাকা থেকে সরে যাওয়ার পর এখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে স্থানীয়রা।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, ভারী উদ্ধারযন্ত্রের অভাবে উদ্ধার কার্যক্রম অত্যন্ত ধীরগতির। তিনি বলেন, প্রয়োজনীয় এক্সকাভেটর না থাকলে বর্তমান পদ্ধতিতে উদ্ধার অভিযান শেষ করতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে।

যে ভবনটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেখানকার এক স্বজন আবু মুহাম্মদ সালেম জানান, ইসরায়েলি বোমাবর্ষণের পর ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। ভেতরে অবস্থানরত সবাই চাপা পড়ে প্রাণ হারান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধ্বংসস্তূপ থেকে পরিবারের সব সদস্যের মরদেহ উদ্ধার করে দেইর এল-বালাহ কবরস্থানে দাফন করতে পারবেন, যাতে অন্তত তাদের স্মৃতির শেষ চিহ্নটুকু সংরক্ষিত থাকে।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক