• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হতাহত হয়নি

কক্সবাজার প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইন্স লাগোয়া পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১:৪৫ মিনিটে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। বাসের সামনের অংশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষ এবং পথচারীরা আতঙ্কিত হন। অনেকে ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, বাসের হেলপার ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। হয়তো দুর্ঘটনাবশত আগুন লেগেছে। কেউ হতাহত হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড