• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

বাঁশখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পি.এম.
বাঁশখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম বাঁশখালীতে মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ ডিসেম্বর) বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহিদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন,
“১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনোই জাতি ভুলে যাবে না। তাঁদের আদর্শ ধারণ করেই আমাদের একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসাইন চৌধুরীসহ বাঁশখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপ‌জেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আ‌রিফুল ইসলাম চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আমজাদ হো‌সেন, নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপ‌জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল ক‌রিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলেই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ জয়নাল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার