• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

৪৮ ঘণ্টার আল্টিমেটাম: তিন উপদেষ্টার পদত্যাগ চান ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পি.এম.
কথা বলছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তিন দফা দাবি নিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হয়েছে। এসব দাবি ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমানভাবে বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ১৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রথম দাবিতে সাদিক কায়েম বলেন, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবার গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় অঙ্গকে দ্রুত জবাবদিহির আওতায় এনে গাফিলতির প্রমাণ পেলে বিচার করতে হবে। হামলাকে সমর্থন দেওয়া ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বয়কটের আহ্বানও জানান তিনি।

দ্বিতীয় দাবিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘নিষিদ্ধ লীগ’-এর বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান, তাদের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি। এ বিষয়ে সরকারের অবহেলা আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।

তৃতীয় দাবিতে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করে ‘খুনি হাসিনা’কে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর করার দাবি তোলা হয়। একই সঙ্গে অভিযুক্তদের আশ্রয়দাতা হিসেবে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানান সাদিক কায়েম।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না হলে সংশ্লিষ্ট তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ