• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পি.এম.
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যত ব্যয় হবে, তা সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। দেশের রাজনৈতিক পরিবেশকে সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, “এটি আরও স্থিতিশীল হবে।”

হাদিকে উন্নত চিকিৎসার জন্য রবিবার (১৪ ডিসেম্বর) সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। এয়ার অ্যাম্বুল্যান্স ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। মেডিক্যাল এয়ার অ্যাম্বুল্যান্স, চিকিৎসক দল এবং ভ্রমণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে হাদির চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয়ভাবে সব ব্যয় বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং অবস্থার সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী