• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ডাকসু

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু করেছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ডাকসুর সামনে স্লোগান দিয়ে কর্মসূচি শুরু করেন। মূলত দুপুর ১২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, তবে অংশগ্রহণকারীদের আসতে সময় লাগায় তা এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

বিক্ষোভে ডাকসুর সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, সমাজসেবা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

ডাকসু রবিবার (১৪ ডিসেম্বর) রাতেই ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল। তাদের দাবি, হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’দের গ্রেপ্তার করা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’