• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

তামিমের ক্ষোভ

ক্রিকেটারদের সম্মান রক্ষা করতে হবে

স্পোর্টস ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পি.এম.
সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সংগৃহীত ছবি

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠের চেয়ে মাঠের বাইরে উত্তেজনায় শুরু হলো। বিসিবির সর্বশেষ নির্বাচনের পর সৃষ্ট অনিয়মের অভিযোগ তুলে ঢাকার শীর্ষ আটটি ক্লাব লিগ বর্জন করায় প্রথম দিনেই প্রশ্নের মুখে পড়েছে আসরটি। ২০ দলের লিগের প্রথম দিনে মাঠে গড়িয়েছে মাত্র একটি ম্যাচ।

প্রতিবাদ হিসেবে শনিবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা বিসিবিতে স্মারকলিপি দেন। তারা সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা চেয়েছেন এবং বিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধনও করেছেন।

তামিম ইকবালের ফেসবুক পোস্ট।

ঘটনার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ক্রিকেটাররা বিসিবির সবচেয়ে বড় অংশীদার, কিন্তু তাদের সঙ্গে সম্মানজনক আচরণ হয়নি। অনেক ক্রিকেটারকে গেটের বাইরে আটকে রাখা হয়েছে, যা দুঃখজনক।

বর্তমান বিসিবি কমিটির অধীনে মোট ৪৫টি ক্লাব কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে প্রথম বিভাগ লিগের আটটি ক্লাব থাকায় লিগ বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার