• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ছাত্রদল-শিবির হট্টগোল

‌‌নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক

পাবনা প্রতিনিধি    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পি.এম.
বক্তব্য দিচ্ছেন কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারী মামুন আল হাসান। ছবি: সংগৃহীত

পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমকে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক বলায় প্রতিবাদ জানিয়ে হট্টগোল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই হট্টগোল হয়।

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারী মামুন আল হাসান বলেন, ‌উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ বুদ্ধিজীবি দিবসে দাঁড়িয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এরপর তিনি তার বক্তব্যে বলেন, আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একইসাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকল মানুষদের।

একথার পরই প্রতিবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা। তারা অনুষ্ঠান বয়কট করলে একপর্যায়ে শুরু হয় হট্টগোল। বেশকিছু সময় শিবির নেতাদের সাথে ছাত্রদল নেতাদের কথা কাটাকাটি ও হট্টগোল হয়। শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে মিলনায়তনের ভেতরেই বিক্ষোভ প্রদর্শণ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এই বক্তব্যর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ছাত্র শিবিরকে তা প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‌'এবার বিজয়ের মাস শুরু হয়েছে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়ে। এটা বাঙালী জাতীর জন্য অত্যান্ত লজ্জার। আগামী দিনে ইসলামী ছাত্র শিবির আবারও এমন বক্তব্য ও শ্লোগান দিলে আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তাঁদের দাঁতভাঙা জবাব দেবো।'

তবে এ প্রসঙ্গে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারী মামুন আল হাসান বলেন বলেন, 'অনুষ্ঠানটি ছিল বুদ্ধিজীবী দিবস নিয়ে। কিন্তু ছাত্রদল নেতা তাঁর বক্তব্যের পুরোটাই জামায়াত শিবির নিয়ে মিথ্যাচার করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিচার বহির্ভূত ও নিজস্ব আদালত তৈরী করে জামায়াতের যে সকল নেতাদের হত্যা করেছে সেসব নিয়ে মিথ্যাচার করেছেন। মৃত মানুষদের নিয়ে বিষোদগার করেছেন। তাঁরা পূর্ব কল্পিতভাবেই অনুষ্ঠানটি পন্ড করার চেষ্টায় ছিলেন। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার