• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সিডনির বন্ডি সৈকতে বন্দুক হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পি.এম.
বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় বন্দুকধারীদের গুলিতে এই ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন হামলাকারী, বাকি ১১ জন ভুক্তভোগী।

এই ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গোলাগুলির খবর শুনে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যও আছেন। আহতদের মধ্যে দ্বিতীয় একজন হামলাকারীকেও হেফাজতে নেওয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স জানায়, ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাকে “মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন। তিনি জানান, জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে মানুষের জীবন রক্ষায় কাজ করছেন।

এদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, হনুকা উৎসবের প্রথম মোমবাতি জ্বালাতে সমুদ্রসৈকতে যাওয়া ইহুদি জনগোষ্ঠীর ওপর সন্ত্রাসীরা জঘন্য হামলা চালিয়েছে।

বন্ডি সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে বিখ্যাত সৈকতগুলোর একটি। সাধারণত এটি স্থানীয় ও পর্যটকদের ভিড়ে পূর্ণ থাকে, বিশেষ করে গ্রীষ্মকালে সন্ধ্যায় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন।

সূত্র: এবিসি, রয়টার্স।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!