• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

হাদির অবস্থা আশঙ্কাজনক, অস্ত্রোপচারের পরও স্প্রিন্টারের অংশ মস্তিষ্কে

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পি.এম.
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি-ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। রোববার (১৪ ডিসেম্বর) সকালে একটি সিটি স্ক্যান করা হয়েছে এবং এর ভিত্তিতে মেডিকেল ব্রিফ প্রদান করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ জানান, হাদিকে এক্সপার্ট হাতের মাধ্যমে গুলি করা হয়েছে। গুলির বেশিরভাগ অংশ অপসারণ করা সম্ভব হলেও অস্ত্রোপচারের পরও স্প্রিন্টারের কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে।

তিনি আরও জানান, বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে বিভিন্ন গ্রুপে ইনকিলাব মঞ্চের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ফোন নম্বর ও বাসার ঠিকানা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ায় অনিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে শরিফ হাদিকে গুলি করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা বোর্ডের পরামর্শে বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে।

হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘোষণা দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক