• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ওসমান হাদীর ওপর হামলায় উদ্বেগ জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, “রাজনৈতিক মতভিন্নতা কখনোই সহিংসতার কারণ হতে পারে না। এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন।”

এর আগের দিন বৃহস্পতিবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর আল রাজী কমপ্লেক্সের সামনে অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ওসমান হাদীর ওপর হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

জামায়াত আমির তার বিবৃতিতে আরও বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে সহিংসতা গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করা জরুরি।

তিনি বলেন, “রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া একজন মানুষের ওপর হামলা সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন শরিফ ওসমান হাদিকে দ্রুত সুস্থতা দান করেন।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক