• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

‘মুক্তিযোদ্ধারাই প্রকৃত হিরো’—তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পি.এম.
জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। সংগৃহীত ছবি

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে এই মাসটি বাংলাদেশিদের কাছে চিরস্মরণীয়। যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে, বিজয়ের মাসে সেই লাখো শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে গোটা জাতি।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি পৃথিবীর মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। অর্জন করে নিজস্ব ভূখণ্ড এবং সবুজ-লাল পটভূমির জাতীয় পতাকা। আর কয়েকদিন পরই মহান বিজয় দিবস—১৬ ডিসেম্বর।

বিজয়ের এই মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না প্রশিক্ষণ, যাঁরা জানতেন না কিভাবে যুদ্ধ করতে হয়, তবু দেশের টানে অস্ত্র তুলে নিয়েছিলেন পাক হানাদার বাহিনীর প্রশিক্ষিত সেনাদের বিরুদ্ধে।”

তিনি আরও লিখেছেন, “যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতিতে রূপান্তর করেছিলেন, যাদের কারণে আমি আজ ক্রিকেটের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারছি—তাদের নিয়েই আমি গর্ব করি। বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি হলেন আমাদের মুক্তিযোদ্ধারা।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার