• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শঙ্কা কাটিয়ে স্বাভাবিক সময়েই চলবে মেট্রোরেল-ডিএমটিসিএল

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়ায় আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আশঙ্কা দূর করে স্বস্তির বার্তা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের সরকারি ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, শুক্রবার থেকে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে। যাত্রীসেবাও থাকবে আগের মতো স্বাভাবিক।

ফেসবুক পোস্টে বলা হয়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে।”

উল্লেখ্য, বুধবার এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক